রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস লিবিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ

লিবিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ

বাংলাদেশ থেকে লিবিয়ায় কর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে দেশটিতে কর্মী পাঠানো যাবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, লিবিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যাহার করেছে। এ ব্যাপারে দেশটিতে অবস্থিত বাংলাদেশিদের জানানো হয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় নিরাপত্তার কারণে ২০১৫ সালে বাংলাদেশিদের সেখানে যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে তারপরও বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় যাওয়া অব্যাহত রয়েছে।

খুঁজুন