বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম

লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৮ টাকা। বর্তমানে এক লিটার তেলের দাম ১৯২ টাকা।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত থাকছে।

নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৮ টাকা। আর ৫ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৮৮০ টাকায়।

সোমবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনের নেতারা। সভায় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টিকে গ্রুপের এমডি মোস্তফা হায়দার।

তারা ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি খোলার জটিলতা নিয়ে আলোচনা করেন। সভাশেষে সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করা হয়।

খুঁজুন