শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ঋণ দেবে কমিউনিটি ব্যাংক • ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
দেশের খবর লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি নগদ টাকাসহ স্বর্ণলঙ্কার লুট

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি নগদ টাকাসহ স্বর্ণলঙ্কার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ৮ ভরি স্বর্ণসহ নগদ ১৮ হাজার টাকা লুটে নিয়ে যায়। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির আব্দুল্লাহ্পুর গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। 

প্রবাসী শশুর আবু তাহের ও চাচা দলিল উদ্দিন দুলাল জানান,রাতে ডাকাত দল ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুুুকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকিয়ে রাখে প্রবাসীর স্ত্রী রীনা বেগম ও ৬ বছরের সন্তান ফাবিহাকে। এসময় তারা ঘরে থাকা নগদ ১৮ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরের মালামাল নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তাদের মাঝে আতংক দেখা দিয়েছে। নিরাপ্তার জোরদার করতে টহল পুলিশের তৎপরতা বৃদ্ধির জোর দাবী জানিয়েছেন ভোক্তভোগীরা। 

সদর থানার ওসি মো :মোস্তফা কামাল জানান,ডাকাতি রোধে লক্ষ্মীপুর পৌর শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ কাজ করছে। তবে ভবানীগঞ্জ ইউপির আব্দুল্লাহ্পুর এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির বিষয়ে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে মামলা হয়নি বলে জানান এ কর্মকর্তা। 

খুঁজুন