বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে ১ জন গ্রেপ্তার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভা বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর অভিন্ন চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন বাগেরহাটে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ গ্রেপ্তার ১১ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ বিদেশিরা পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট সুনামগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক
আইন আদালত লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে ১ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে ১ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অটোরিকশা যাত্রী এক কিশোরীকে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রিকশা চালক তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এরআগে সদর উপজেলার চররমনী মোহন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় রিকশা চালক তাজ উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাজ উদ্দিন একই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী কালিরচর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ৮ মাস আগে মেয়েটির বিয়ে হয়। গতকাল বুধবার শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। ওইদিন কিশোরী মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর চলে আসে। পরে পুনরায় বাড়ি ফিরতে গিয়ে পথ ভুলে যায়। তখন অটোরিকশা চালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দিবে বলে রিকশায় উঠিয়ে নেয়। পরে চরমনীমোহন এলাকায় নিয়ে মেয়েটিকে টেনে হিঁঁচড়ে রিকশা থেকে নামিয়ে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটিকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাজ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। এরপর রাতে মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় রিকশা চালক তাজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টির তদন্ত করা হচ্ছে।

খুঁজুন