নগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে স্থানীয় মহিউদ্দিন সড়কের কে এম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তাদের ৩ জনকে থানা হেফাজতে নেয়া হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
থানা হেফাজতে নেয়া ব্যক্তিরা হলেন- খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কে এম আবিদ হাসান।
খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কে এম ইমতিয়াজ আলীর বাড়ির দুইতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালানো হয়। প্রথমে ডাইনিং রুমের চেয়ারের ওপর একটি পিস্তল পাওয়া যায়। পরে ঘরের বিভিন্নস্থানে তল্লাশি করে আরও দু’টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সন্ধ্যার পর আবারও অভিযান চালিয়ে ঘর থেকে দু’টি চাইনিজ কুড়াল, দু’টি চাপাতি, দেশীয় তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের ভাণ্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৩ জনকে থানায় নেয়া হয়েছে। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনায় ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩
খুলনায় ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩
নগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে স্থানীয় মহিউদ্দিন সড়কের কে এম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তাদের ৩ জনকে থানা হেফাজতে নেয়া হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানা হেফাজতে নেয়া ব্যক্তিরা
হলেন- খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কে এম আবিদ হাসান। খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কে এম ইমতিয়াজ আলীর বাড়ির দুইতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালানো হয়। প্রথমে ডাইনিং রুমের চেয়ারের ওপর একটি পিস্তল পাওয়া যায়। পরে ঘরের বিভিন্নস্থানে
তল্লাশি করে আরও দু’টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সন্ধ্যার পর আবারও অভিযান চালিয়ে ঘর থেকে দু’টি চাইনিজ কুড়াল, দু’টি চাপাতি, দেশীয় তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের ভাণ্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৩ জনকে থানায় নেয়া হয়েছে। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত