রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মা হচ্ছেন আলিয়া

মা হচ্ছেন আলিয়া

বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। সপ্তাহের শুরুতে খুশির জোয়ার কাপুর পরিবারে। মা হতে চলেছেন রণবীর-ঘরনি! সোমবার (২৭ জুন) নিজেই ঘোষণা করেছেন সন্তানের আগমন বার্তা। সঙ্গে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি।

ইনস্টাগ্রামে আলিয়ার ওই পোস্টে দেখা গেছে, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসিমুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে ‘গাঙ্গুবাঈ’। ফ্রেমে রয়েছেন রণবীর। তার উৎসুক চোখও মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে।

ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে আলিয়া লিখেছেন, আমাদের সন্তান... শীঘ্রই সে আসছে।

খুঁজুন