সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মাধবদী নুরালাপুর থেকে ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ

মাধবদী নুরালাপুর থেকে ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ

 নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর মাধবদী নুরালাপুর ইউনিয়নের  তমিজউদ্দীন প্রধানের ছেলে যুবলীগ নেতা  আরিফুল হক কমলসহ ৬ জনকে জুয়ার আসর থেকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। গতকাল ২১ আগস্ট রাত ১১টা খিদিরকান্দী চৌরাস্তা নির্জন একটি জুয়ার আসর থেকে তাদেরকে আটক করে পুলিশ। জানা যায় এখানে প্রতিদিন গভীর রাত পর্যন্ত জুয়া খেলায় বহু টাকার লেনদেন হয়। আর তার নেতৃত্ব দেয় যুবলীগ নেতা আরিফুল হক কমল। আটককৃতদের মধ্যে বাকিরা হলেন  খিদিরকান্দী গ্রামের মৃত আঃ সামাদের পুত্র আঃ সাত্তার(৫০), মৃত জাহের হোসেনের পুত্র মোহাইমেন(৩৫),  মৃত সিরাজউদ্দীনের পুত্র গোলজার(৩৪), বিরামপুরের শফিকের পুত্র মিজান হোসেন(২৭), নোয়াগাও গ্রামের হারুনুর রশিদের পুত্র জাকির (৩৪)।

মাধবদী থানার  ওসি (অপারেশন) এনামুল হক শিমুলের নেতৃত্বে অপারেশনটিতে অংশ নিয়েছিলেন সেকেন্ড অফিসার ফরহাদ হোসেন, এস আই বেলাল উদ্দিন ফকির, এসআই সানোয়ার হোসেন , এসআই শাহ আলম, এসআই মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

এবিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান ৬জন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া মামলার প্রস্তুতী চলছে।

এলাকাবাসী এ-ই ধরনের সকল জুয়ার আসর বন্ধ রাখার আহ্বান জানান। পাশাপাশি জুয়ারিদের গ্রেফতার করায় মাধবদী থানা পুলিশকে ধন্যবাদ জানায়।

খুঁজুন