অপরাধ ডেস্ক: মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সংগ্রহ করে টেকনাফে আটকে রাখত একটি মানবপাচারকারী চক্র। পরে ছোট নৌকায় করে তাদের গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে তুলে অস্ত্রের মুখে জিম্মি করা হতো। ট্রলারে বন্দি থাকা অবস্থায় প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হতো। টাকা দিতে ব্যর্থ হলে চালানো হতো শারীরিক নির্যাতন এবং সাগরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হতো।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, আট থেকে দশ দিন বিভিন্ন গোপন স্থানে আটকে রাখার পর তাদের গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ দিন মানবেতর জীবনযাপন করতে হয় এবং দিনে মাত্র দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। বন্দি অবস্থায় মুক্তিপণের টাকার জন্য স্বজনদের কাছেও ফোন করে চাপ সৃষ্টি করা হতো। টাকা না দিলে হত্যার হুমকি দিয়ে মিয়ানমারের দালালদের কাছে বিক্রির ভয় দেখানো হতো।
একপর্যায়ে ট্রলারে থাকা যাত্রীদের ওপর নির্যাতন অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে গেলে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দালালদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে চক্রের সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয় এবং যাত্রীরা ট্রলারটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। পরবর্তীতে নিজেদের প্রচেষ্টায় তারা ট্রলারটি নিয়ে কক্সবাজার উপকূলের দিকে ফিরে আসেন।
গত ২০ নভেম্বর রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছানোর পর পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই জানিয়েছেন যে তাদের সঙ্গে থাকা অন্তত সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।
মাঝসাগরে বন্দিদশা থেকে পালিয়ে এলেন ২৮ জিম্মি
মাঝসাগরে বন্দিদশা থেকে পালিয়ে এলেন ২৮ জিম্মি
অপরাধ ডেস্ক: মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সংগ্রহ করে টেকনাফে আটকে রাখত একটি মানবপাচারকারী চক্র। পরে ছোট নৌকায় করে তাদের গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে তুলে অস্ত্রের মুখে জিম্মি করা হতো। ট্রলারে বন্দি থাকা অবস্থায় প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হতো। টাকা দিতে ব্যর্থ হলে চালানো হতো শারীরিক নির্যাতন এবং সাগরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হতো।ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, আট থেকে দশ দিন বিভিন্ন গোপন স্থানে
আটকে রাখার পর তাদের গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ দিন মানবেতর জীবনযাপন করতে হয় এবং দিনে মাত্র দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। বন্দি অবস্থায় মুক্তিপণের টাকার জন্য স্বজনদের কাছেও ফোন করে চাপ সৃষ্টি করা হতো। টাকা না দিলে হত্যার হুমকি দিয়ে মিয়ানমারের দালালদের কাছে বিক্রির ভয় দেখানো হতো।একপর্যায়ে ট্রলারে থাকা যাত্রীদের ওপর নির্যাতন অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে গেলে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দালালদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে চক্রের সদস্যরা পালিয়ে যেতে
বাধ্য হয় এবং যাত্রীরা ট্রলারটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। পরবর্তীতে নিজেদের প্রচেষ্টায় তারা ট্রলারটি নিয়ে কক্সবাজার উপকূলের দিকে ফিরে আসেন।গত ২০ নভেম্বর রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছানোর পর পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই জানিয়েছেন যে তাদের সঙ্গে থাকা অন্তত সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত