রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস মালয়েশিয়ার বিমানবন্দর থেকে আটক ১৯৮

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে আটক ১৯৮

ভিজিট ভিসায় যাওয়া সন্দেহভাজনদের মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কালিয়া ১ ও ২ থেকে বাংলাদেশিসহ ১৯৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একপিএস)। 

আটককৃতদের ভ্রমণ ভিসার অপব্যবহার সন্দেহে মোট ২০০ জনের কাগজ চেক করে কর্তৃপক্ষ, যাদের সবাইকে প্রশ্ন করলে স্পষ্ট কোনো উত্তর দিতে না পারা, নকল হোটেল বুকিং, পর্যাপ্ত রিঙ্গিত না থাকা ইত্যাদি সমস্যা উল্লেখ করা হয়েছে।

দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বলেছেন যে, ভ্রমণের জন্য যুক্তিসংগত কারণ ব্যাখ্যা না করতে পারায় প্রায় ২০০ জন যাত্রীদের আটক করা হয়েছে এবং তাদের অবিলম্বে নিজ নিজ দেশে পাঠানো হবে।

এ প্রক্রিয়াটি নট টু ল্যান্ড (এনটিএল) পদ্ধতি অনুসারে সম্পূর্ণ করা হয় এবং তাদের ফিরে যাওয়ার জন্যও নিজ নিজ বিমান সংস্থাকে দায়িত্ব নিতে হবে বলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জানান।

খুঁজুন