মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন
প্রবাস মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির সবুজ চা বাগান ঘেরা পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামারসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২০ নভেম্বর স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থান এবং সবজি খামারসহ চারটি জোনে অভিযান চালানো হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য এবং অভিবাসন কর্মকর্তা অংশ নেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা এক প্রতিবেদনে জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি। ফলে পালাতেও পারেননি।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় মালয়দের অভিযোগের ভিত্তিতে একমাস আগে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। পরে গোয়েন্দা তথ্যে জানতে পারি– এই জেলাসহ আশপাশের এলাকা অভিবাসনপ্রত্যাশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের আগমন স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিযানে মোট এক হাজার ৮৮৬ জন অভিবাসনপ্রত্যাশীর কাগজপত্র যাচাই করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে। যার মধ্যে অনেকের মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণ নথিপত্র নেই।

আটক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন মহিলা এবং চারজন শিশু রয়েছেন। আটক সবার বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের কেলানটান, পেরাক এবং সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

খুঁজুন