বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী • দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর • এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের • স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়েছিলেন কমল হাসান • যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয় • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন, মুখোমুখি শিবির-ছাত্রদল, হাতাহাতি • বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী • পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে যে খাবারগুলো উপকারী • এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত • জিটিএ সিক্স: গেইম নয়, যেন এক উৎসবের প্রতীক্ষা
জাতীয় মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: মালয়েশিয়ায় স্বল্প খরচে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে এই তথ্য জানান সরকারপ্রধান তারেক রহমান। তিনি জানান, আলোচনার মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জটিলতা সফলভাবে সমাধান করা হয়েছে।

এই প্রক্রিয়ার আওতায় মোট ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার কর্মী নেওয়া হবে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার হওয়া এবং জুলাই আন্দোলনের হতাহত পরিবারগুলোর মধ্য থেকে। মালয়েশিয়াগামী শ্রমিকদের যাওয়ার মোট খরচ যাতে সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, সরকার তা নিশ্চিত করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশেও কর্মী পাঠানোর খরচ কমানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অতীতে গড়ে ওঠা সিন্ডিকেটের কঠোর সমালোচনা করেন সরকারপ্রধান। তিনি উল্লেখ করেন, পলাতক স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছিল, যার ফলে অনেক দেশ শ্রমিক নেওয়া কমিয়ে বা বন্ধ করে দিয়েছিল। সাধারণ মানুষকে ঠকানো এসব সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে।

সংসদের ওই অধিবেশনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিগত সরকারের সময়ে অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসে রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। বর্তমান সরকারের সময়ে অর্থাৎ ২০২৬ সালের অক্টোবর মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে।

খুঁজুন