লাইফস্টাইল ডেস্ক: দৈনন্দিন সম্পর্কে সঙ্গীর মেজাজ বুঝে সতর্ক হয়ে চলা বা মনের কথা চেপে রাখার মতো ঘটনা নিয়মিত ঘটলে বুঝতে হবে সেখানে মানসিক নিরাপত্তার অভাব রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে সম্পর্কের ইমোশনাল সেফটি বা মানসিক নিরাপত্তা, এর ঘাটতির লক্ষণ এবং উত্তরণের উপায় তুলে ধরেছেন মার্কিন থেরাপিস্টরা। বিশেষজ্ঞদের মতে, কোনো জটিল বিষয় নিয়ে কথা বলার সময় সামান্য মতবিরোধ থেকে বড় ধরনের সংঘাতের ভয় কাজ করা অস্বাস্থ্যকর সম্পর্কের বড় একটি নিদর্শন।
মনোচিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, সম্পর্কের মানসিক নিরাপত্তা হলো এমন একটি স্বস্তি, যেখানে নিজের দুর্বলতা প্রকাশ করলে সঙ্গী প্রত্যাখ্যান না করে বরং গ্রহণ করবেন বলে নিশ্চিত থাকা যায়। সেক্স থেরাপিস্টদের মতে, জটিল অনুভূতি প্রকাশ করলে সঙ্গী দোষারোপ না করে সহমর্মিতা ও যত্নের সঙ্গে তা শুনবেন—এমন বিশ্বাস থাকাই সম্পর্কের মূল শর্ত। তবে নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে আসল চিন্তা লুকিয়ে রাখা এবং কঠিন আলোচনা এড়িয়ে চলার প্রবণতা পরবর্তীতে তীব্র সংঘাতের জন্ম দেয়।
মানসিক নিরাপত্তার এই ঘাটতি সম্পর্কের ওপর নানা নেতিবাচক প্রভাব ফেলে যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষজ্ঞদের মতে, মানসিক নিরাপত্তার অভাব শরীরে অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে, যা সঙ্গীর প্রতি শারীরিক সম্পর্কের আগ্রহ কমিয়ে দেয়। এছাড়া মানসিক বিচ্ছিন্নতার যন্ত্রণা ভুলতে অনেক সময় মানুষ নেশাজাতীয় দ্রব্যের দিকে ঝুঁকে পড়েন বলে জানান পারিবারিক থেরাপিস্টরা।
সম্পর্কে এই আস্থার সংকট কাটাতে প্রথমে সমস্যাটি খোলাখুলি স্বীকার করা এবং দুজনে মিলে পরিবর্তনের সুযোগ তৈরি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যোগাযোগের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সম্পর্কের মাঝে বাস্তবসম্মত প্রত্যাশা রাখা এবং প্রয়োজনে পেশাদার থেরাপিস্টের সাহায্য নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের সহায়তায় আবেগ নিয়ন্ত্রণ ও সুস্থ যোগাযোগের কৌশল শিখে সম্পর্ককে পুনরায় নিরাপদ করা সম্ভব।
যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয়
যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয়
লাইফস্টাইল ডেস্ক: দৈনন্দিন সম্পর্কে সঙ্গীর মেজাজ বুঝে সতর্ক হয়ে চলা বা মনের কথা চেপে রাখার মতো ঘটনা নিয়মিত ঘটলে বুঝতে হবে সেখানে মানসিক নিরাপত্তার অভাব রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে সম্পর্কের ইমোশনাল সেফটি বা মানসিক নিরাপত্তা, এর ঘাটতির লক্ষণ এবং উত্তরণের উপায় তুলে ধরেছেন মার্কিন থেরাপিস্টরা। বিশেষজ্ঞদের মতে, কোনো জটিল বিষয় নিয়ে কথা বলার সময় সামান্য মতবিরোধ থেকে বড় ধরনের সংঘাতের ভয় কাজ করা অস্বাস্থ্যকর সম্পর্কের বড় একটি নিদর্শন।মনোচিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, সম্পর্কের মানসিক নিরাপত্তা হলো এমন একটি স্বস্তি, যেখানে নিজের দুর্বলতা
প্রকাশ করলে সঙ্গী প্রত্যাখ্যান না করে বরং গ্রহণ করবেন বলে নিশ্চিত থাকা যায়। সেক্স থেরাপিস্টদের মতে, জটিল অনুভূতি প্রকাশ করলে সঙ্গী দোষারোপ না করে সহমর্মিতা ও যত্নের সঙ্গে তা শুনবেন—এমন বিশ্বাস থাকাই সম্পর্কের মূল শর্ত। তবে নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে আসল চিন্তা লুকিয়ে রাখা এবং কঠিন আলোচনা এড়িয়ে চলার প্রবণতা পরবর্তীতে তীব্র সংঘাতের জন্ম দেয়।মানসিক নিরাপত্তার এই ঘাটতি সম্পর্কের ওপর নানা নেতিবাচক প্রভাব ফেলে যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষজ্ঞদের মতে, মানসিক নিরাপত্তার অভাব শরীরে অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে,
যা সঙ্গীর প্রতি শারীরিক সম্পর্কের আগ্রহ কমিয়ে দেয়। এছাড়া মানসিক বিচ্ছিন্নতার যন্ত্রণা ভুলতে অনেক সময় মানুষ নেশাজাতীয় দ্রব্যের দিকে ঝুঁকে পড়েন বলে জানান পারিবারিক থেরাপিস্টরা।সম্পর্কে এই আস্থার সংকট কাটাতে প্রথমে সমস্যাটি খোলাখুলি স্বীকার করা এবং দুজনে মিলে পরিবর্তনের সুযোগ তৈরি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যোগাযোগের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সম্পর্কের মাঝে বাস্তবসম্মত প্রত্যাশা রাখা এবং প্রয়োজনে পেশাদার থেরাপিস্টের সাহায্য নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের সহায়তায় আবেগ নিয়ন্ত্রণ ও সুস্থ যোগাযোগের কৌশল শিখে সম্পর্ককে পুনরায় নিরাপদ করা সম্ভব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত