বিনোদন ডেস্ক: খ্যাতিমান নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফুসফুসের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী গণমাধ্যমকে জানান, এই শিল্পীকে বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা চলছে। শারীরিক জটিলতার কারণে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় এই নাট্যকারকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। এর আগেও গত বছর যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ার পর তাকে বেশ কিছুদিন আইসিইউতে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি পুনরায় অভিনয়ে ও নাট্য নির্দেশনায় নিয়মিত হয়ে উঠেছিলেন।
গত ছয় দশক ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমে অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছেন ৭৮ বছর বয়সী এই শিল্পী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কর্মী ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন জনপ্রিয় নাট্যদল আরণ্যক। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য তিনি ইতোপূর্বে একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেছেন।
মামুনুর রশীদ আগের তুলনায় ‘কিছুটা ভালো’, তবে শঙ্কামুক্ত নন
মামুনুর রশীদ আগের তুলনায় ‘কিছুটা ভালো’, তবে শঙ্কামুক্ত নন
বিনোদন ডেস্ক: খ্যাতিমান নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফুসফুসের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী গণমাধ্যমকে জানান, এই শিল্পীকে বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের
নিবিড় পর্যবেক্ষণে রেখে ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা চলছে। শারীরিক জটিলতার কারণে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এর আগে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় এই নাট্যকারকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। এর আগেও গত বছর যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ার পর তাকে বেশ কিছুদিন আইসিইউতে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। চিকিৎসা শেষে
দেশে ফিরে তিনি পুনরায় অভিনয়ে ও নাট্য নির্দেশনায় নিয়মিত হয়ে উঠেছিলেন।গত ছয় দশক ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমে অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছেন ৭৮ বছর বয়সী এই শিল্পী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কর্মী ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন জনপ্রিয় নাট্যদল আরণ্যক। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য তিনি ইতোপূর্বে একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত