শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কাতার থেকে দেশে ফিরেই গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগ নেতা • সরকারের ভালো কাজ সংবাদমাধ্যমে ‘ঠিকভাবে’ আসছে না: রিজভী • মামুনুর রশীদ আগের তুলনায় ‘কিছুটা ভালো’, তবে শঙ্কামুক্ত নন • জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত আলবানিজের প্রবেশে নিষেধাজ্ঞা কোস্টারিকার • মাস্কের ১০ লাখ স্যাটেলাইট প্রকল্পে রাতের আকাশ নষ্ট হওয়ার শঙ্কা • নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট শুরু • বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে ‘ওয়াদা’ ভেঙেছে সরকার: জামায়াত আমির • শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে রাখা জরুরি: প্রধানমন্ত্রী • ছোট কাটরা: মোগল স্থাপত্যের জীর্ণ এক নিদর্শন • সাড়ে তিনশ বছরের পুরোনো চকবাজার মসজিদ
দেশের খবর নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট শুরু

নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট শুরু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ামোদীদের বিনোদনের লক্ষ্যে মাসব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল ইকবাল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানি এবং টুর্নামেন্টের পরিচালক আশরাফ আহম্মেদ।

এ সময় স্থানীয় এলাকাবাসী ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

খুঁজুন