সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মানবিক দুর্যোগে তুরস্ক ও সিরিয়া

মানবিক দুর্যোগে তুরস্ক ও সিরিয়া

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের ১০০ ঘণ্টা পার হলেও জীবিতদের ধ্বংসস্তূপের নীচ থেকে বের করে আনতে এখনও চলছে উদ্ধার তৎপরতা।

জাতিসংঘ বলেছে সিরিয়ায় ভূমিকম্পের কারণে ৫৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। আর তুরস্ক ও সিরিয়ায় প্রায় নয় লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে গরম খাবার প্রয়োজন। এদিকে, সিরিয়া সরকার তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে যে, তারা তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টির অনুমোদন দিয়েছে। আর তুরস্ক জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় সাহায্য পৌঁছাতে নতুন দুটি রুট খুলে দেওয়ার জন্য তারা কাজ করছে। সারাবিশ্ব থেকে ১৩০টি উদ্ধারকারী দল তুরস্কে কাজ করছে এবং আরো ৫৭টি দল এই কাজে যোগ দেবে বলে জানিয়েছে জাতিসংঘ।  

খুঁজুন