বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
ধর্ম মানিকগঞ্জে হজ্জে গমনেচ্ছুকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে হজ্জে গমনেচ্ছুকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জে গমন ইচ্ছুকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা কালেক্টরেট মসজিদের দ্বিতীয় তলায় এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে  জেলা প্রশাসন ও মানিকগঞ্জ ইসলামী ফাউন্ডেশন। 

কর্মশালায় ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ জামাল হুসাইনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: সানোয়ারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুফতি আশরাফুল আলম, হাবের প্রতিনিধি মাওলানা সেলিম হোসাইন আজাদী, মাওলানা মনিরুজ্জামান রব্বানী, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউ (এনপিআই) এর অধ্যক্ষ ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের ডাক্তার মো: হাবিবুল্লাহ খান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন দেন। এসময় হজ্জের ডকুমেন্টরী প্রদর্শন, হজ্জ ব্যবস্থাপনা, প্রশাসনিক বিষয় উপস্থাপনা, হজ্জে ধর্মীয় বিধি নিষেধ সম্পর্কে উপস্থাপনা, স্বাস্থ্য বিষয়ক উপস্থাপনা প্রদান করা হয়। 

এছাড়া হজ্জের আদব-কায়দা, নিয়ম-কানুন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে কর্মশালায় নিবন্ধিত নারী-পুরুষের শতাধিক হজ্জে গমনেচ্ছুক ব্যক্তি অংশ নেন। 

পরে মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষন শেষ করা হয়।

খুঁজুন