রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি মানুষ কথা বলতে পারছে না: জিএম কাদের

মানুষ কথা বলতে পারছে না: জিএম কাদের

আগামি নির্বাচনে জাতীয় পার্টি আপোষহীন ভুমিকা না রাখলে দেশের মঙ্গল হবে না বলে মনে করেন দলটির নেতারা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিন উপলক্ষে দলের বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ কথা বলেন। দলের চেয়ারম্যান অভিযোগ করে বলেন দেশে বৈষম্য ও দু:শাসন চলছে। মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি চায় ।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিন উপলক্ষে বনানী কার্যালয়ে হাজির হন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দলীয় চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান তারা।

যারা দলের সাথে বেঈমানী করেছে তাদের সাথে আপোষ না করার দাবি জানান মহাসচিব মুজিবুল হক চুন্নু। সেই সাথে আগামী নির্বাচনে জাতীয় পার্টির আপোষহীন ভূমিকার দাবি জানান তিনি।

জিএম কাদের বলেন, দেশের সকল পর্যায়ে বৈষম্য ও দূশাসন চলছে।এ থেকে মানুষ মুক্তি চায়।

দলে কোন বিভেদ থাকলে তা ভুলে গিয়ে দলকে কিভাবে আরো শক্তিশালি করা যায় সে বিষয়ে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। 

খুঁজুন