সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক

মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিরসনে ওয়াশিংটনের অব্যাহত সম্পৃক্ততার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একদল কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি)’র সঙ্গে বৈঠক করেছেন। 

আরআরআরসি জানায়, বুধবার মার্কিন কংগ্রেসের স্টাফদের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আরআরআরসি কার্যালয় পরিদর্শন করে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএনএইচসিআরের মাল্টি-কান্ট্রি অফিসের কর্মকর্তারাও তাদের সঙ্গে ছিলেন।

আরআরআরসি বলেছে, এ সফর রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রহ ও সম্পৃক্ততার প্রতিফলন। একই সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তা এবং মানবিক কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও এতে পুনর্ব্যক্ত হয়েছে।

সফরকালে প্রতিনিধিদলটি সরকারের অতিরিক্ত সচিব ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মীজানুর রহমানের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে চলমান রোহিঙ্গা মানবিক সংকট, শরণার্থী ক্যাম্পগুলোর পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলে ছিলেন প্রতিনিধি রায়ান ম্যাকেঞ্জির সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডানা, প্রতিনিধি স্টেফানি বাইসের লেজিসলেটিভ ডিরেক্টর রবার্ট সার, প্রতিনিধি মার্লিন স্টুটজম্যানের লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট রায়ান কারেইরো এবং সিনেট রিপাবলিকান পলিসি কমিটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক টোরি কক্স।

এ ছাড়া প্রতিনিধি ম্যাডেলিন ডিনের লেজিসলেটিভ ডিরেক্টর সারাহ জ্যাকবস, সিনেটর ক্রিস ভ্যান হলেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক লেজিসলেটিভ এইড মাইয়েশা হোসাইন এবং প্রতিনিধি ম্যাক্সওয়েল ফ্রস্টের লেজিসলেটিভ ডিরেক্টর মার্শেল ব্রায়ান্টও প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

তাদের সঙ্গে ছিলেন ওয়াশিংটন ডিসিতে ইউএনএইচসিআরের মাল্টি-কান্ট্রি অফিসের সিনিয়র এক্সটার্নাল রিলেশনস অফিসার ন্যান্সি জ্যাকসন এবং এক্সটার্নাল রিলেশনস অ্যাসোসিয়েট জেসি আইন্সলি।

খুঁজুন