মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক মার্কিন নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন ট্রাম্প

মার্কিন নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন ট্রাম্প

ইরানে ইসরায়েলের হামলার পর মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় এ বৈঠক হওয়ার কথা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ইসরায়েলি হামলা পরিস্থিতিকে জটিল করে তুলল।

ইসরায়েল বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে তারা অভিযান শুরু করেছে। শুক্রবারের হামলা এই অভিযানের শুরু, অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইসরায়েলের এই হামলার সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়।

‘ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে আমেরিকান বাহিনীর সুরক্ষা,’ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত আলোচনা চললেও ইরানে হামলার সিদ্ধান্ত একান্তভাবেই ইসরায়েলের।

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না, আমাদের এখন কোনো জল্পনা করা উচিত।

ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের জেরুজালেমে দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

রবিবার ওমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা থাকলেও ইসরায়েলি হামলার পর তা অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন, ‘ইরানে ইসরায়েল হামলা করতে পারে।’ তা সত্ত্বেও তিনি শান্তিপূর্ণ সমাধান চান।

খুঁজুন