রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে।

এসব আবেদনকারীকে এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

শুক্রবার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, গত ৩০ মার্চ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই এবং আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই নির্দেশনা সব অনভিবাসী ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট কয়েকটি ভিসা শ্রেণির আবেদনকারী ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এ-৩ ও সি-৩ (আবেদনকারী গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-১ ভিসাধারীদের ওপর নির্ভরশীল আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসার জন্য আবেদনকারী সকল অনভিবাসী ভিসা প্রার্থীকেও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখতে বলা হয়েছে।

মার্কিন দূতাবাসের ভাষ্য, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিচয় ও যোগ্যতা মূল্যায়ন প্রক্রিয়া আরও সহজ করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে আগ্রহীদের মার্কিন দূতাবাসের প্রকাশিত অফিশিয়াল তথ্যসূত্র পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও বলেছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সম্ভাব্য জটিলতা এড়াতে সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের নতুন এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা উচিত।

খুঁজুন