রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি মাভাবিপ্রবিতে নবগঠিত ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে নবগঠিত ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: হৃদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি: 

টাঙ্গাইলের মাওলানা ভাসানী   বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২০ নভেম্বর,  (সোমবার) বিকাল ৩.৩০ মিনিটে  বিশ্ববিদ্যালয়ের  তৃতীয় একাডেমিক ভবনের টপ ফ্লোরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি মানিক শীল এবং সঞ্চালনা করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়াও এতে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।  

উক্ত অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি মানিক শীল বলেন, শেখ হাসিনা সরকারের দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করে ভোট উৎসবের মাধ্যেম সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পঞ্চমবারের মত বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আপা কে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে আজকের আমাদের এই মতবিনিময় সভা। আজকের স্মার্ট ছাত্রসমাজ স্মার্ট রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের উন্নয়নের জন্য দেশরত্ন শেখ হাসিনা আপার জন্য লড়ে যাবে৷

সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মাভাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকাকে জয়ী করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে । আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত ভোটারদের নিয়ে কাজ করা সহ বিভিন্ন প্রচারণামূলক কাজের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রের চলমান ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার বিজয় সুনিশ্চিত করব।

প্রসঙ্গ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ মাওলানা  ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ  এই মতবিনিময় সভার আয়োজন করে

খুঁজুন