মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
রাজনীতি মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার

মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, “জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আমাদের শ্রমবাজার কীভাবে আরও বিস্তৃত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।”

​শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গজারিয়া উপজেলার হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাঠে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​চলমান বৈশ্বিক উত্তেজনা এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বর্তমানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের অনেক প্রবাসী ভাই ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন, অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এই জটিলতা নিরসনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাথে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছি। ইতিমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের এই সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। সৌদি আরবসহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারেও সরকার সচেষ্ট রয়েছে।”

​মুন্সীগঞ্জের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “আমি জানি মুন্সীগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার জনশক্তিকে দক্ষ শ্রমিকে রূপান্তর করতে এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আমার রয়েছে আমাদের। এছাড়া মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও মাদক এই জেলার প্রধান সমস্যা। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাব আপনারা এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।”

​মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।

খুঁজুন