বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
পটুয়াখালীতে একটি ট্রলারে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি স্থানীয় সরকার মন্ত্রীকে আহবায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত
আন্তর্জাতিক মেক্সিকোতে ‘হিলারি’র আঘাত

মেক্সিকোতে ‘হিলারি’র আঘাত

মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হিলারি। এতে পানিতে ভেসে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) সকালে মেক্সিকোর বাহা অঞ্চলে আঘাত হানে হারিকেন হিলারি। হারিকেনটির প্রভাভে সকাল থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়। এতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে।

রাজ্যের গভর্নর ও লস অ্যান্জেলেস সিটি মেয়র জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে এই ঘূর্ণিঝড় ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হিলারি এর আগে ঘণ্টায় ১৩০ মাইল বেগে বাতাস নিয়ে শক্তিশালী ক্যাটাগরি ৪ ঝড় ছিল। হারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নিয়েছে। এখন শক্তি হারালেও এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ নেভাদার কিছু কিছু এলাকায় ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এনএইচসি আরও জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যাও দেখা দিতে পারে এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে।

দুর্যোগ মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রসাশন। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে ।

খুঁজুন