সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মেক্সিকোতে থানার সামনে গাড়িবোমা বিস্ফোরণে আহত ৬ বরিশালে কবি নজরুলের প্রয়াণবার্ষিকীতে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি আরব আমিরাতের ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বার্ষিক সামরিক মহড়া শুরু প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ রিকশাচালক ইমন হত্যা : আসামি আল-আমিনের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গভীর শোক দেশের প্রথম কঙ্কাল জাদুঘর চট্টগ্রামের সিভাসু'তে পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান
আন্তর্জাতিক মেক্সিকোতে থানার সামনে গাড়িবোমা বিস্ফোরণে আহত ৬

মেক্সিকোতে থানার সামনে গাড়িবোমা বিস্ফোরণে আহত ৬

মেক্সিকোতে রোববার রাতে থানার সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জাকাতেকাস অঙ্গরাজ্যের মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত ওহোকালিয়েন্তে শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাজ্য সরকারের সচিব রদ্রিগো রেইয়েস ফেসবুকে এক পোস্টে জানান, ‘একটি ব্যক্তিগত গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। বিস্ফোরণে থানার এবং আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মেক্সিকোর মধ্যাঞ্চলের সঙ্গে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ স্থাপনের কারণে জাকাতেকাস মাদক পাচারের জন্য কুখ্যাত এলাকা। এই রাজ্যের বিভিন্ন পথ ব্যবহার করে কোকেনসহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হয়।

বছরের পর বছর জাকাতেকাসে ভয়াবহ মাদক-সহিংসতা চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে মরদেহ উদ্ধার এবং মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটত। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

তবে চলতি জুলাইয়ে ওহোকালিয়েন্তে থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) দূরের পোজোস দে গামবোয়া শহরের একটি সেতু থেকে পাঁচটি মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে সাবেক  এক মেয়র, সরকারি কর্মকর্তা এবং রাজ্যের অন্যান্য এলাকার কয়েকজন ব্যবসায়ী ছিলেন।

খুঁজুন