রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বিশ্বনবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এসে শেষ হয়।

এর আগে সমাবেশে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা বলেন, ভারতে মহানবীকে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। আমাদের নবীর ইজ্জতের ওপর অপমান আমরা মেনে নেব না। দ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন সহ্য করে আসছি। আমরা আর ছাড় দেব না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্র করছে।

খুঁজুন