শিক্ষা ডেস্ক: নরওয়ের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুলে মাস্টার্স বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য বিআই প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত আর্থিক ভাতাও প্রদান করা হবে। দেশটির স্থানীয় ও বিদেশি উভয় শিক্ষার্থীই এই বিশেষ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৯৪৩ সালে প্রতিষ্ঠিত বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুল বর্তমানে নরওয়ের বৃহত্তম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিজনেস স্কুল হিসেবে পরিচিত। বর্তমানে এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজারের বেশি দেশি ও বিদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন। প্রাতিষ্ঠানিক উৎকর্ষ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি নিয়মিত এই মর্যাদাপূর্ণ বৃত্তি দিয়ে আসছে।
আসন্ন শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২০টি এবং নরওয়ের স্থানীয় শিক্ষার্থীদের জন্য ১০টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই ইসিটিএস গ্রেডিং পদ্ধতিতে জিপিএ 'এ' অথবা আন্তর্জাতিক গ্রেডিং পদ্ধতিতে সমমানের সর্বোচ্চ ফলধারী হতে হবে। বিজনেস স্কুলের যেকোনো মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীরা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন।
বৃত্তি প্রাপ্তির পর তা বহাল রাখতে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে এবং নির্ধারিত শিক্ষাগত অগ্রগতি বজায় রাখতে হবে। প্রতিটি সেমিস্টারে ৩০ ইসিটিএস ক্রেডিটসহ সম্পূর্ণ শিক্ষাক্রম শেষ করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যূনতম 'বি' গ্রেডের ক্রমপুঞ্জিত জিপিএ অর্জন করতে হবে। এছাড়া বৃত্তিপ্রাপ্তদের প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে 'বিআই অ্যাম্বাসেডর' হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং সর্বোচ্চ এক পৃষ্ঠার একটি আবেদনপত্র জমা দিতে হবে। সেখানে কেন তাঁকে এই বৃত্তির যোগ্য বলে মনে করা হয়, তা ফুটিয়ে তুলতে হবে। নির্ধারিত নিয়মে ও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে শিক্ষার্থীরা এই বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবেন।
মিলবে সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা
মিলবে সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা
শিক্ষা ডেস্ক: নরওয়ের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুলে মাস্টার্স বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য বিআই প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত আর্থিক ভাতাও প্রদান করা হবে। দেশটির স্থানীয় ও বিদেশি উভয় শিক্ষার্থীই এই বিশেষ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।১৯৪৩ সালে প্রতিষ্ঠিত বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুল বর্তমানে নরওয়ের বৃহত্তম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিজনেস স্কুল হিসেবে পরিচিত। বর্তমানে এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজারের বেশি দেশি ও বিদেশি শিক্ষার্থী
বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন। প্রাতিষ্ঠানিক উৎকর্ষ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি নিয়মিত এই মর্যাদাপূর্ণ বৃত্তি দিয়ে আসছে।আসন্ন শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২০টি এবং নরওয়ের স্থানীয় শিক্ষার্থীদের জন্য ১০টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই ইসিটিএস গ্রেডিং পদ্ধতিতে জিপিএ 'এ' অথবা আন্তর্জাতিক গ্রেডিং পদ্ধতিতে সমমানের সর্বোচ্চ ফলধারী হতে হবে। বিজনেস স্কুলের যেকোনো মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীরা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন।বৃত্তি প্রাপ্তির পর তা বহাল রাখতে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে এবং নির্ধারিত শিক্ষাগত
অগ্রগতি বজায় রাখতে হবে। প্রতিটি সেমিস্টারে ৩০ ইসিটিএস ক্রেডিটসহ সম্পূর্ণ শিক্ষাক্রম শেষ করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যূনতম 'বি' গ্রেডের ক্রমপুঞ্জিত জিপিএ অর্জন করতে হবে। এছাড়া বৃত্তিপ্রাপ্তদের প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে 'বিআই অ্যাম্বাসেডর' হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়।আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং সর্বোচ্চ এক পৃষ্ঠার একটি আবেদনপত্র জমা দিতে হবে। সেখানে কেন তাঁকে এই বৃত্তির যোগ্য বলে মনে করা হয়, তা ফুটিয়ে তুলতে হবে। নির্ধারিত নিয়মে ও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে শিক্ষার্থীরা এই বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত