বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এশিয়ান গেমস আয়োজকদের শঙ্কা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
রাজনীতি মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে বিএনপি নেতাকর্মীরা কিছু কর্মী সে সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়।

জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর বাসার বলেন, মিরপুর বাঙলার কলেজের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুইপক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, হামলা-মামলা আওয়ামী লীগের বৈশিষ্ট্য। এই কারণে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজ রাস্তায় নেমেছে। হামলা করে তারা আন্দোলনকে দমাতে পারেনি, আগামীতেও পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ যে সন্ত্রাসী দল, তার প্রমাণ আজ আমাদের শান্তিপূর্ণ পদযাত্রার ওপর আক্রমণ ও হামলা। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এক দফা দাবি আদায়ে গাবতলী এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শ্যামলী হয়ে আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

খুঁজুন