মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা
আন্তর্জাতিক মিয়ানমারে ফের শুরু হচ্ছে বিতর্কিত বাঁধ নির্মাণ

মিয়ানমারে ফের শুরু হচ্ছে বিতর্কিত বাঁধ নির্মাণ

মিয়ানমারের নতুন সরকার বিতর্কিত মিতসোন বাঁধ প্রকল্প আগামী আট বছরের মধ্যে শেষ করতে চাইছে। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৩৬০ কোটি ডলারের এই মিতসোন বাঁধ প্রকল্পটি দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে অবস্থিত।

সামরিক জান্তা প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংয়ের সাম্প্রতিক চীন সফরের পর বিষয়টি সামনে আসে। দীর্ঘদিন ধরে মিয়ানমারের একেবারে উত্তরে এবং সংঘাত-কবলিত এই অঞ্চলে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করতে চাইছে চীন।

এই প্রকল্প স্থানীয় মানুষের ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। পরে ২০১১ সালে প্রকল্পটি স্থগিত করা হয়। এতে ক্ষুব্ধ হয় এই চীন।

কাচিন রাজ্যের পার্লামেন্ট সদস্য হতেত পাইং হতু রয়টার্সকে এ প্রকল্পের বিষয়ে বলেন, ‘খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে।’

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযানফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, মিন অং হ্লাইংয়ের চীন সফরের সময় প্রকল্পটি পুনরায় চালু করার বিষয়টি উঠে আসে। তিনি আরো বলেন, বিদ্যুৎ সংকটে জর্জরিত মিয়ানমারের জন্য প্রয়োজনীয় ১০ গিগাওয়াট বিদ্যুতের অর্ধেকেরও বেশি এই প্রকল্প থেকে পাওয়া যাবে।

মুখপাত্র খাইং খাইং সো বলেন, সরকার স্থানীয় জনগোষ্ঠীর বন্যা ও বাস্তুচ্যুতি নিয়ে উদ্বেগ বিবেচনা করছে।

বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, গ্রেপ্তার ৯ শতাধিকবিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, গ্রেপ্তার ৯ শতাধিক

পুনরুজ্জীবিত প্রকল্পের খরচ মূল খরচের তিনগুণেরও বেশি হতে পারে। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইআরই) সাম্প্রতিক হিসাব অনুযায়ী, চীন ও ভারত ছাড়া এশিয়ার অন্য দেশগুলোর জলবিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ১ হাজার ৯১৪ ডলার খরচ হয়। সেই হিসাব থেকেই নতুন এ ব্যয়ের ধারণা পাওয়া গেছে। পুনরুজ্জীবিত মিতসোন বাঁধ নির্মাণে ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচ হতে পারে, যা ২০০৯ সালের খরচের তিনগুণেরও বেশি।

কাচিন রাজ্যের আইনপ্রণেতাসহ তিনজন কর্মকর্তা জানান, মিন অং হ্লাইং-এর সরকার প্রকল্পটি পুনরুজ্জীবিত করার জন্য কাজ করছে।

মার্চ মাসে মধ্য মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর বাঁধ নির্মাণের ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি ৪৯টি নাগরিক সমাজের সংগঠন প্রকল্পে পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছে।

খুঁজুন