বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
ধর্ম মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার: শামা

মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার: শামা

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী -২ শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে এ-সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের শামা বলেন, ‘মক্কা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এতে যোগদানের আগে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।’

তিনি বলেন, এই জোটে অংশগ্রহণের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।

প্রস্তাবিত চুক্তিতে যোগদানের জন্য ঢাকা এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলেও জানান শামা ওবায়েদ। 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত এই জোট এবং এতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা চলার মধ্যেই তিনি এসব কথা বলেন।

এর আগে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছিলেন, বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং এ উদ্যোগে তারা আগ্রহী।

হুমায়ুন কবির রোববার বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এতে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা সীমিত হবে না।

সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি একটি অনন্য চুক্তি, যা নতুন সুযোগ সৃষ্টি করছে।’

উদ্যোগটির বিষয়ে ঢাকার ইতিবাচক মনোভাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘মক্কা বাংলাদেশের হৃদয়ে।’

উল্লেখ্য, গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা ‘মক্কা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এ পর্যন্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক চুক্তিটির অংশীদার হয়েছে।

খুঁজুন