মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জ জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের সংর্ঘষে আহত ৬

মোরেলগঞ্জ জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের সংর্ঘষে আহত ৬

এম.পলাশ শরীফ, বাগেরহাট : 

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’গ্রুপের সংর্ঘষে উভয় পক্ষের গৃহবধূসহ ৬ জন আহত। আহতদের জন্য চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে।

  প্রাপ্ত অভিযোগে জানাগেছে, সদর ইউনিয়নের পূর্ব সরালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী শিকদারের পরিবারের সাথে তারই আপন ছোট ভাইয়ের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সংর্ঘষে মারপিটে মুক্তিযোদ্ধার পুত্রবধূ জেসমিন বেগম (৩৮), তার ছেলে শাহ আলম শিকদার (৪২), নাতি শাহিন শিকদার (২৫) কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর মধ্যে গুরুত্বর জখমী জেসমিন বেগমকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 আহত জেসমিন বেগম জানান, তাদের ভোগদখলীয় ৫ কাটা জমিতে রোপা আমন বীজপাতা জোরপূর্ব হামলা চালিয়ে ৪/৫ জন লোক তুলে ফেলে এ সময় তাদেরকে বাঁধা দিলে হামলাকারিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তার স্বামী ও সন্তানকেও পিটিয়ে আহত করে হামলাকারিরা। অপর পক্ষের  ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

খুঁজুন