রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি মোরেলগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্যর বাসভবনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সভায় বক্তাব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মো. কামরুজ্জামান টুকু। 

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন। মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তাব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার। অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি ঢেলে সাজানো সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে দলের বিবেদ ভূলে সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৌকা প্রতিকের বিজয়ের জন্য কাজ করার আহবান জানান। 

খুঁজুন