রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি মোরেলগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশ ও র‌্যলি করেছে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টার দিকে পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র এসএম মরিুল হক তালুকদার। বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, মাহমুদ আলী ও চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা।

অপরদিকে ২নং পঞ্চকরন ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আব্দুর রাজ্জাক মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম,

মাহফিজুর রহমান হিরু, যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদার, ইউপি সদস্যবৃন্দ। 

বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মো. শাজাহান আলী খান। সভাপতিত্ব করেন খ.ম লুৎফর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ও যুবলীগের আহবায়ক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন। 

খুঁজুন