মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

বাগেরহাট প্রতিনিধি ঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধারা ইউনিয়নে সমাদ্দারখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫) নামে এক কৃষক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

 জানাগেছে, শনিবার দুপুর ১২টার দিকে সমাদ্দারখালী গ্রামে দিনমজুর ওই কৃষক  দেলোয়ার বাড়ির পার্শ্ববতী প্রতিবেশীর নারিকেল বাগানে গাছ বাছাই করতে উঠলে বিদ্যুৎতের সার্ভিস তারের বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। নিহত কৃষক ওই গ্রামের ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। নিহত ওই কৃষকের ২ ছেলে ও এক মেয়ে রয়েছে।

 এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুর কৃষকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  

খুঁজুন