রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মানববন্ধন

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মানববন্ধন

বাগেরহাট প্রতিবেদক:স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও নগ্ন হামলার জড়িতদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সন্তানেরা।

রবিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিজয় স্তম্ভ চত্ত¡রে মুক্তিযোদ্ধা সংসদ ও  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোরেলগঞ্জ শাখার আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। বক্তৃতা করেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান  কমান্ডের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মাসুম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তৈয়েবুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সহ-সভাপতি রনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আব্দুল হালিম হাওলাদার,মামুনুর রহমান, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।

  সভায় বক্তারা বলেন, ২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাস নৈরাজ্য করে মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। 

খুঁজুন