মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

মোরেলগঞ্জে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী ইব্রাহিম শেখ (৪৫), নামে এক ভ্যান চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানাগেছে, হোগলাবুনিয়া ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। এ নিয়ে এলাকায় সবত্রই চলছে গুঞ্জন।

নিহত ভ্যান চালকের ছেলে আলম শেখ জানান, রোববার দুপুর আড়াইটার দিকে তার পিতা বাড়িতে খাবার খেতে আসে। ঘরে থাকা চালের পোকা দমনের বিষক্রিয়া ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার মা পাশের বাড়িতে ছিলো। পরবর্তীতে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে। কতর্ব্যরত চিকিৎসক তাকে বাগেরহাট সদর হাসপাতালে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথিমথ্যে মৃত্যু হয়। এদিকে মরদেহ আনা হলে স্থানীয় গ্রামবাসী ও ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার হাসপাতাল চত্ত্বরে উপস্থিত হন।

 স্থানীয়দের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও পরিকিয়ার কারনে আত্মহত্যাটি ঘটনা পারে বলে তারা ধারনা করছেন।  

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ভ্যান চালকের আত্মহত্যার বিষয়টি শুনে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 

খুঁজুন