সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে সুবিধাভোগীদের বেশি মূল্যায়নের অভিযোগ

মোরেলগঞ্জে সুবিধাভোগীদের বেশি মূল্যায়নের অভিযোগ

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় চিংড়াখালী ইউনিয়নে দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে জামাত-বিএনপির নেতাকর্মীদের সাথে ওঠাবসা ও অধীক মূল্যায়নের অভিযোগ তুলেছেন বক্তারা। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তালুকদার আলী আক্কাস বুলুর ইন্ধনে প্রবীণ আওয়ামী লীগ সদস্যকে লাঞ্চিত করাসহ দলীয় নেতাকর্মীদেরকে দূরে ঠেলে দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরী করছেন বলে প্রকাশ্য সভায় অভিযোগ করা হয়। গতকাল শনিবার বিকেলে চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. বেলায়েত হোসেন হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাজ্জেল হোসেন পান্নু, ইউনিয়ন যুবলীগের সভাপতি এইচ এম আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম হাওলাদার, আওয়ামী লীগ নেতা আজিজ শেখ, কালাম শিকদার, ইউপি সদস্য আরিফ সরদার ও ছাত্রলীগ নেতা রাকিব হাওলাদার। 

খুঁজুন