রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মুক্তি পাচ্ছে ‘বাহুবলী : দ্য এপিক’

মুক্তি পাচ্ছে ‘বাহুবলী : দ্য এপিক’

আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’। তবে এটি নতুন কোনো গল্প নয়, বরং পরিচালক এস এস রাজামৌলির ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ এই দুই পর্বকে একত্রিত করে উপস্থাপন করছেন নতুন রূপে, নাম ‘বাহুবলী : দ্য এপিক’। সিনেমাটির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এই মহাকাব্যিক সংস্করণ। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে।

জানা গেছে, এখন পর্যন্ত অগ্রিম বিক্রির মাধ্যমে ‘বাহুবলী : দ্য এপিক’ আয় করেছে প্রায় ৫ কোটি রুপি। এর মধ্যে ভারতের অভ্যন্তরে বিক্রি হয়েছে ২.৫ কোটি রুপির টিকিট এবং আন্তর্জাতিক বাজারে সমপরিমাণ আয় হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এটি পুনঃপ্রকাশিত ছবির জন্য এক নতুন মাইলফলক।

পুরোনো দুটি ছবিকে একত্রে পুনঃপ্রকাশ করা হলেও দর্শকদের আগ্রহ অপ্রত্যাশিতভাবে বেশি। এমনকি উদ্বোধনী দিনের টিকিট বিক্রির দিক থেকে এটি মহেশ বাবুর ‘খালেজা’ ও ‘মুরারি’-এর পুনঃপ্রকাশের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

খুঁজুন