সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৩০ লাখ টাকা বিতরণ

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৩০ লাখ টাকা বিতরণ

জেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ টি সংসদীয় আসনে ৬টি উপজেলায় দুস্থ, অসহায় ও কর্মহীন ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে মোট ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মুন্সীগঞ্জ- ১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনে  শ্রীনগর উপজেলায় পাঁচলাখ টাকা ও সিরাজদিখান উপজেলায় পাঁচলাখ টাকা, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে লৌহজংয়ে চারলাখ ৩৫ হাজার টাকা ও টংগিবাড়ীতে পাঁচলাখ ৬৫ হাজার টাকা এবং মুন্সীগঞ্জ- ৩ (সদর -গজারিয়া) আসনে সদর উপজেলায় ছয়লাখ টাকা ও গজারিয়ায় চারলাখ টাকা বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় অনুদানের অর্থ বিতরণ করেন। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, দুস্থ, অসহায় ও কর্মহীন উপকারভোগী ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা হিসাবে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।

খুঁজুন