জেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মারুফ ও স্বাধীন নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার মো. মারুফ (২৭) এবং স্বাধীন (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা প্রতিদিনের মতো কাজে বের হন। বাড়িতে তাদের মেয়ে একাই থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে শুনেন, দুপুর আনুমানিক ৩ টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে তাকে (ছাত্রী) পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড.বজলুল করিম চৌধুরী বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের উপযুক্ত শাস্তি দিয়েছেন।
ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন
ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন
জেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মারুফ ও স্বাধীন নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ
এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার মো. মারুফ (২৭) এবং স্বাধীন (২৬)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা প্রতিদিনের মতো কাজে বের হন। বাড়িতে তাদের মেয়ে একাই থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে শুনেন, দুপুর আনুমানিক ৩ টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে তাকে
(ছাত্রী) পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড.বজলুল করিম চৌধুরী বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের উপযুক্ত শাস্তি দিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত