মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ম্যাক্রোঁকে একহাত নিলেন ট্রাম্প

ম্যাক্রোঁকে একহাত নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করার জন্য তিনি আগেভাগে জি-৭ সম্মেলন ছেড়েছেন, এমন খবর ঠিক নয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর উদ্দেশে ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ফ্রান্সের জনসমর্থন পেতে মরিয়া প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভুলবশত বলেছেন যে, আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরে যাচ্ছি। ভুল! তিনি জানেনই না আমি এখন কেন ওয়াশিংটনের পথে, তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির কারণে নয়।

ট্রাম্প আরো বলেন, তার ফেরা এর চেয়েও অনেক বড় কোনো বিষয় নিয়ে। তিনি বলেন, অপেক্ষায় থাকুন! এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, সবার এখনই তেহরান খালি করা উচিত!

খুঁজুন