বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর
বিনোদন নাদিয়া ডোরার গানে বলিউডের ‘শেফালী জারিওয়ালা’

নাদিয়া ডোরার গানে বলিউডের ‘শেফালী জারিওয়ালা’

বৈচিত্র্যময় গান ও গানের চিত্রায়ণে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। তারই ধারাবাহিকতায় ঈদ উৎসবে এলো নতুন গান ‘পীরিতির কারবার’।তাপসের কথা সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী নাদিয়া ডোরা।

সম্প্রতি প্রকাশিত হল গানটির টিজার। টিজারে চমক হিসেবে মডেল হয়ে হাজির হয়েছেন বলিউডের ‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা। ক্যারিয়ারের দীর্ঘ বিরতির পর নতুন আত্মপ্রকাশেই টিএম রেকর্ডসের গানে সঙ্গী হলেন তিনি। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। এ গানের মধ্য দিয়ে এই প্রথম মৌলিক গানে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সময়ের ব্যতিক্রমী কণ্ঠস্বর নাদিয়া ডোরা।

এমন বর্ণাঢ্য আয়োজনে নিজের আত্মপ্রকাশ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী। তিনি বলেন, এ গানটা আমার জন্য অনেক স্পেশাল। এ গানের সঙ্গে আমার অনেক ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, কেননা এটিই আমার প্রথম মৌলিক গান। তাপস ভাইয়ার কথা সুর ও অসাধারণ কম্পোজিশনে, মুন্নী ভাবির স্টাইলিং এ শেফালী জারিওয়ালার পারফরম্যান্সে গানটি অনবদ্য হয়েছে। আমি ভাইয়া-ভাবির প্রতি অনেক কৃতজ্ঞ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং শিগগিরই টিএম এর অন্যান্য গানগুলোর মতোই মাইলফলক অতিক্রম করবে।

খুঁজুন