সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নারায়ণগঞ্জে ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ চালক গ্রেপ্তার

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জ ঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ চালক মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ট্রাক থেকে ৬৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লায় কায়েমপুর এলাকা থেকে মাদক ভর্তি ওই ট্রাকটি জব্দ করে পুলিশ। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, বিশ্বস্ত সূত্রে জানতে পেরে  ট্রাকটিকে ফলো করে তারা। পরে কায়েমপুর এলাকায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি বড় বস্তা ভর্তি ৬শ ৮৫ পিস ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় ট্রাকচালক মোঃ মনিরকে।

গ্রেপ্তারকৃত মনির কুমিল্লার আবুল বাশারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে মাদক কারবারের সঙ্গে জড়িত। সে স্থানীয় কয়েকজন মাদক কারবারির নাম প্রকাশ করেছে। 

তিনি আরও বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এর সাথে জড়িতদের আমরা দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনবো।

খুঁজুন