রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নারায়ণগঞ্জে নাশকতার চেষ্টাকালে ১৬ জামায়াত নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জে নাশকতার চেষ্টাকালে ১৬ জামায়াত নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে বাম গণতান্ত্রিক জোট নগরের বঙ্গবন্ধু সড়কে একটি বিক্ষোভ বিক্ষোভ মিছিলে বের করে। এসময় পুলিশ তাদের বাঁধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয় তারা।  একপর্যায়ে  পুলিশ তাদের লাঠি চার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় জেলা সিপিবি'র সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লবসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন বাম নেতারা।

অপরদিকে একই সময়ে নগরের নাগিনা জোহান সড়কে ছাত্রদল ও যুবদল সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ভোরে  আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি।

৮টার দিকেসিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় জামায়াতে ইসলাম অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে। একই সময় ছাত্রলীগ ও যুবলীগ অবরোধ বিরোধী মিছিল করে তাদের ধাওয়া করে। পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জামায়াতে ইসলামের ১৬ নেতাকর্মীকে আটক করে। পুলিশ জানায় নাশকতা করার চেষ্টা কালে তাদের আটক করা হয়।

খুঁজুন