আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ৬মাসে জেলায় ৭ হাজার ৯৫৩ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।
নতুন তালিকা অনুযায়ী বর্তমানে নাটোর জেলার মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৪ হাজার ৯৬১ জন। এরমধ্যে নারী ৭ লাখ ৮০ হাজার ২৯০ জন, পুরুষ ৭ লাখ ৭৪ হাজার ৮৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন।
মোট ভোটারের মধ্যে জেলার ৭ টি উপজেলার ৫২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩১১ জন এবং ৮টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২হাজার ৯১৪ জন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে মোট ভোটার সংখ্যা ছিলো ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এরমধ্যে নারী ৭ লাখ ৭৬ হাজার ৫০৪ জন, পুরুষ ৭ লাখ ৭০হাজার ৬৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন।
জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান বাসস’কে জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে জেলার মোট ৬০২টি ভোট কেন্দ্র পুনঃবিন্যাস করা হলেও সংখ্যার পরিবর্তন হয়নি।
নাটোরে ভোটার তালিকা হালনাগাদ
নাটোরে ভোটার তালিকা হালনাগাদ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ৬মাসে জেলায় ৭ হাজার ৯৫৩ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে নাটোর জেলার মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৪ হাজার ৯৬১ জন। এরমধ্যে নারী ৭ লাখ ৮০ হাজার ২৯০ জন, পুরুষ ৭ লাখ ৭৪
হাজার ৮৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন। মোট ভোটারের মধ্যে জেলার ৭ টি উপজেলার ৫২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩১১ জন এবং ৮টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২হাজার ৯১৪ জন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে মোট ভোটার সংখ্যা ছিলো ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এরমধ্যে নারী
৭ লাখ ৭৬ হাজার ৫০৪ জন, পুরুষ ৭ লাখ ৭০হাজার ৬৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন। জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান বাসস’কে জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে জেলার মোট ৬০২টি ভোট কেন্দ্র পুনঃবিন্যাস করা হলেও সংখ্যার পরিবর্তন হয়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত