সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক নেপালে বন্যা ও ভূমিধসে ৩৮ জনের মৃত্যু

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানা আচারিয়া বলেন, উদ্ধারকর্মীরাা আটকেপড়াদের উদ্ধারকাজ করে যাচ্ছেন। কাঠমান্ডুতে একটি পুরো বাড়ি ভূমিধসে ভেসে গেছে। নিখোঁজ রয়েছেন সেই বাড়ির ছয় বাসিন্দা।

পুলিশ জানায়, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে আছে। যোগাযোগব্যবস্থা একদম খারাপ। তাই তাদের উদ্ধারকাজ কঠিন হয়ে গেছে। এদিকে বাগমতি, বিষ্ণুমতি ও সিন্ধুলি নদীর পানির উচ্চতা ছাড়িয়েছে বিপৎসীমা। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের। এরই মধ্যে নদীগুলোর পানি উপচে পড়ে কাঠমান্ডু উপত্যকায় দেখা দিয়েছে বন্যা।

৪০ লাখ মানুষের বসবাস নেপালের রাজধানী ও আশপাশের এলাকায়। জলাবদ্ধতার কারণে অনেকেই পড়েছেন ভোগান্তিতে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে না— এমনটি আশঙ্কা প্রশাসনের। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারি বৃষ্টিপাত হয় হিমালয়কন্যা নেপালে।

খুঁজুন