নেপালের চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় অন্তত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ জনে।
সোমবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ নিয়ে উদ্ধার অভিযান ষষ্ঠ দিনে গড়িয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এর আগে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে বন্যায় ১৬ জনের মৃত্যু ও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নেপাল ও চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৪৭১।
নেপালের নিখোঁজের তালিকায় ৫৯২ জন বিদেশি নাগরিকও রয়েছেন।
তবে বন্যার প্রবল স্রোতের সবচেয়ে বেশি আঘাত পাওয়া জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে কর্মরত নিখোঁজ শ্রমিকের সংখ্যা সোমবার ৯৩৩ থেকে কমে ৬৩৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রকাশিত হালনাগাদ তথ্যে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটির ৩ হাজার ৩৩৩ জন নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
এর মধ্যে নুওয়াকোট জেলায় নিখোঁজ রয়েছেন ১ হাজার ১৫৮ জন আর রাসুয়া জেলায় আরও ৮৬৫ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজদের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৫ জন সদস্য, ৩৮ জন পুলিশ কর্মকর্তা এবং শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ জন কর্মকর্তা রয়েছেন।
এদিকে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে তারা ১৭টি লাশ উদ্ধার করেছেন।
ধারণা করা হচ্ছে, এগুলো বন্যায় নিখোঁজ বা মৃত ব্যক্তিদের লাশ।
লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে এসব লাশ নেপাল ও চীনের মোট মৃতের সংখ্যার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।
নেপালে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৩৯, নিখোঁজ ৩,৯২৫
নেপালে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৩৯, নিখোঁজ ৩,৯২৫
নেপালের চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় অন্তত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ জনে। সোমবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ নিয়ে উদ্ধার অভিযান ষষ্ঠ দিনে গড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এর আগে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে বন্যায় ১৬ জনের মৃত্যু ও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নেপাল ও চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার
৪৭১। নেপালের নিখোঁজের তালিকায় ৫৯২ জন বিদেশি নাগরিকও রয়েছেন। তবে বন্যার প্রবল স্রোতের সবচেয়ে বেশি আঘাত পাওয়া জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে কর্মরত নিখোঁজ শ্রমিকের সংখ্যা সোমবার ৯৩৩ থেকে কমে ৬৩৯ জনে দাঁড়িয়েছে। সোমবার সন্ধ্যায় প্রকাশিত হালনাগাদ তথ্যে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটির ৩ হাজার ৩৩৩ জন নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। এর মধ্যে নুওয়াকোট জেলায় নিখোঁজ রয়েছেন ১ হাজার ১৫৮ জন আর রাসুয়া জেলায় আরও ৮৬৫ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজদের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৫ জন সদস্য, ৩৮ জন পুলিশ কর্মকর্তা এবং শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ জন কর্মকর্তা রয়েছেন। এদিকে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে তারা ১৭টি লাশ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো বন্যায় নিখোঁজ বা মৃত ব্যক্তিদের লাশ। লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে এসব লাশ নেপাল ও চীনের মোট মৃতের সংখ্যার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত