নেপালে ভয়াবহ বন্যায় শত শত মানুষের প্রাণহানি এবং প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ হওয়ার পর দেশটির জন্য ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ‘নেপালের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলারের বেশি দেওয়া হচ্ছে।’
এই সহায়তার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে।
নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের জন্য ৩৬ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
নেপালের জন্য ৩৬ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
নেপালে ভয়াবহ বন্যায় শত শত মানুষের প্রাণহানি এবং প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ হওয়ার পর দেশটির জন্য ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে
এ সহায়তা দেওয়া হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ‘নেপালের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলারের বেশি দেওয়া হচ্ছে।’ এই সহায়তার আওতায় বন্যায়
ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে। নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত