সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক নেতানিয়াহুর দূরত্ব বাড়ল ট্রাম্পের সঙ্গে

নেতানিয়াহুর দূরত্ব বাড়ল ট্রাম্পের সঙ্গে

হামাসের সমর্থন পাওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা পরিকল্পনা রবিবার প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য আরও স্পষ্ট হলো। এদিকে ঘনিয়ে আসা নির্বাচনের আগে নিজ দলের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন নেতানিয়াহু। খবর বার্তা সংস্থা এএফপির।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে পরিকল্পনাটি নিয়ে সমালোচনা করে আসছিলেন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে না, এমন আশ্বাস পাওয়ার পরও ডানপন্থি মিত্রদের চাপের মুখে শেষ পর্যন্ত তিনি প্রকাশ্যেই চুক্তিটির বিরোধিতা করেন। জুলাইয়ের শেষ দিকে হামাস যে ১৫ দফা পরিকল্পনায় সম্মতি দিয়েছিল, সেটি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ১৫ দফার এই নথি প্রত্যাখ্যান করছে।’

তিনি মন্ত্রিসভার বৈঠকে বলেন, হামাস প্রকৃত অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি মোকাবিলা অব্যাহত থাকবে। গাজা চুক্তিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করা ট্রাম্পকে নেতানিয়াহু ‘হোয়াইট হাউসে আমাদের সবচেয়ে বড় বন্ধু’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, প্রয়োজন হলে ট্রাম্পের সঙ্গে মতবিরোধেও যেতে প্রস্তুত তিনি।

নেতানিয়াহু বলেন, ‘তাদের কিছু প্রস্তাব রয়েছে; এর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে কীভাবে নিজেদের অবস্থানে অটল থাকতে হয়, তা আমরা জানি। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে কয়েকটি জনমত জরিপে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমান সমান অবস্থানে রয়েছেন বা পিছিয়ে আছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর গাজা যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন।

জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর ডানপন্থি সমর্থকদের মধ্যে গাজা পরিকল্পনাটি জনপ্রিয় নয়। তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থি সদস্যরাও পরিকল্পনাটি বাতিল করার জন্য তাকে চাপ দিয়ে আসছেন।

খুঁজুন