বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
ধর্ম নেত্রকোনার মন্দিরে মন্দিরে গতকাল সন্ধ্যা থেকে পূজা অর্চনা শুরু

নেত্রকোনার মন্দিরে মন্দিরে গতকাল সন্ধ্যা থেকে পূজা অর্চনা শুরু

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনায় জেলায় এবছর ৫৫৯ টি মন্ডপে একযোগে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপুজা।

শুক্রবার সন্ধ্যায় প্রতিটি মন্দিরে বেল গাছ তলায় বেলে ষষ্ঠীর মধ্য দিয়ে দেবী বোধনের কার্য সম্পন্ন করে। অনেকে প্রতিমায় শেষ মুহুর্তের সাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঢাকের  বাজনায় পূজা অর্চনা করছেন পুরোহিতগন।  

পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের সাথে সাথে আনসার বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে প্রতিটি মন্ডপে মন্ডপে।  

জেলার রামকৃষ্ণ আশ্রম, কালিবাড়ি মন্দির,  এসো পূজা করি সহ ব্যক্তি ও সার্বজনীন মন্ডপে পুজাকে ঘিরে পুরো শহর সুসজ্জিত করণ করা হয়েছে। 

সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল জানান, বরাবরের মতোই এবারো পুজাকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে। 

দেশের অন্যান্য স্থানের চেয়ে নেত্রকোনায় সম্প্রীতির উৎসব হিসেবে  এই দুর্গাপুজা সব সময় আলোচিত হয়েছে দেশে বিদেশে।

খুঁজুন