রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নির্বাচন নিয়ে অপরাজনীতি প্রতিহত করবে আ.লীগ

নির্বাচন নিয়ে অপরাজনীতি প্রতিহত করবে আ.লীগ

রোকসানা মনোয়ার :সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি করুক না কেন আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তারা বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগ করার চেষ্টা করেছে। যেদেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি যত ধরনের অপচেষ্টা করার, তাই করছে। দেশি-বিদেশি যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই- ২০০৬/০৭ কিংবা ১/১১’র মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেব না।

ওবায়দুল কাদের বলেন, এ দেশের গণতন্ত্র যেভাবে চলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব।

এ সময় বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা অবস্থান কর্মসূচি; জনসম্মতি নিয়ে কোনো আন্দোলন করতে পারেনি। সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ-ফরমায়েশ আমরা গ্রহণ করব না।

সাম্প্রতিক সময়ে ঘটা অগ্নি দুর্ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন। এটা তদন্ত করা হচ্ছে- আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কি না চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা- সেটাই এখন দেখার বিষয়।

এ সময় অগ্নিসন্ত্রাস কিংবা কালো ছায়া যেন দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

খুঁজুন